সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরানের কর্মকর্তা ও কারাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইরানের কর্মকর্তা ও কারাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানে বিক্ষোভ দমনের নেপথ্যে থাকার অভিযোগে দেশটির পাঁচ কর্মকর্তা এবং এর পাশাপাশি একটি কারাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও ইরানি নেতাদের আন্তর্জাতিক ব্যাংকে অনলাইনে স্থানান্তর করা অর্থ যুক্তরাষ্ট্র ট্র্যাক করছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার মধ্যে এ পদক্ষেপ এলো। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির সেক্রেটারি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও আইন প্রয়োগকারী বাহিনীর কমান্ডারদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের ইরানে বিক্ষোভ দমনপীড়নের ‘মূল কারিগর’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র একই সঙ্গে ফারদিস কারাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ কারাগারে নারী বন্দিরা ‘নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর’ আচরণের শিকার হয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় আসা ১৮ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা একটি ‘শ্যাডো ব্যাংকিং’ নেটওয়ার্কের অংশ হিসেবে বিদেশের বাজারে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রির অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক ভিডিও বার্তায় বলেন, ইরানের নেতাদের প্রতি ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, ‘যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানে যে, আপনারা ডুবন্ত জাহাজের ইঁদুরের মতো ইরানি পরিবারগুলোর কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অনলাইনে স্থানান্তরের জন্য মরিয়া হয়ে উঠেছেন। নিশ্চিত থাকুন, আমরা সেগুলো খুঁজে বের করব এবং আপনাদের ধরব।’ তিনি আরও বলেন, ‘তবে এখনো সময় আছে, যদি আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, সহিংসতা বন্ধ করুন এবং ইরানের জনগণের পাশে দাঁড়ান।’

নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে ইরানের শাসকরা দেশের অস্থিরতায় উসকানি দেওয়ার জন্য দীর্ঘদিনের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার জানিয়েছেন, সরকার বিক্ষোভের মূলে থাকা কিছু অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করছে। তিনি দুর্নীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়াবে বলে তিনি জানান। সূত্র : রয়টার্স

Advertisement

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com