সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামালপুরে স্কুলছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জামালপুরে স্কুলছাত্র মোহাম্মদ জিহাদ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এর আগে সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় ‘গহেরপাড়া এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন হয়।

নিহত কিশোর মোহাম্মদ জিহাদ হাসান (১৬) জামালপুর সদর উপজেলার গহেরপাড়া এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে বিভিন্ন গন্তব্যের যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা জিহাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সকালের ঝগড়ার জেরে রাতে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিহত মোহাম্মদ জিহাদ

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের মা শোভা বেগম, বাবা ফিরোজ মিয়া প্রমুখ।

গত বুধবার রাতে জিহাদ হাসানকে ডেকে নিয়ে বাড়ির কাছের একটি ফাঁকা জায়গায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জিহাদের বাবা গত বৃহস্পতিবার জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জিহাদ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছিল। তবে আজ সকালেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আন্দোলনকারীদের প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। পাশাপাশি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সড়কটি ছেড়ে দেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com