সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা কলেজছাত্র নিহত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের নেত্রকোনা পৌরসভার রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আহমেদ (১৮) বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা, রেলওয়ে পুলিশ ও ইয়াসিনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল পৌনে আটটার দিকে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ইয়াসিন। পরে মোহনগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে চড়ে নেত্রকোনার উদ্দেশে রওনা হন। ট্রেনের বগিতে লোকজনের ভিড় থাকায় তিনি ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। সকাল নয়টার দিকে ট্রেনটি জেলা শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে মানুষের চাপে দরজা থেকে ছিটকে পড়েন ইয়াসিন। সে সময় রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার নাসির উদ্দিন বলেন, জেলা শহরের রাজুরবাজার রেলগেটে ট্রেন থেকে ছিটকে পড়েন ওই কলেজছাত্র। রেলক্রসিংয়ের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। অসতর্ক না থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, নিহত কলেজছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com