সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পিঠাপুলির সময় এখন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শীত এলেই খেজুর গুড় আর ধোঁয়া ওঠা মিষ্টি ঘ্রাণের নানা স্বাদের পিঠাপুলি খাওয়া হয়। বাইরের পিঠা যতই খান, ঘরে বানানোর মতো স্বাস্থ্যকর হয় না। তাই এবারের শীতে ঘরেই বানিয়ে নিন পছন্দের ভাপা, নকশি কিংবা পাটিসাপটা পিঠা। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম।

ভাপা পিঠা

উপকরণ: চালের গুঁড়া ৫০০ গ্রাম, দুধ দুই কাপ, নারকেল কোরানো দুই কাপ, খেজুরের গুড় দুই কাপ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: চালের গুঁড়ার মধ্যে দুধ ও লবণ মিশিয়ে ভালো করে চেলে নিন। চুলায় পানি গরম হলে ভাপা পিঠার খোলা বসান। খেয়াল রাখতে হবে পানির ভাপটা যেন কোনো দিক দিয়ে বের না হয়। এবার পিঠার ছাঁচে চালের গুঁড়া, গুড়, নারকেল দিয়ে ভালো করে চারপাশে সমান করে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে নিন। পিঠার খোলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পিঠা হয়ে এলে গরম গরম পরিবেশন করুন।
পাটিসাপটা পিঠা

উপকরণ: দুধ দুই কেজি, চালের গুঁড়া ২০০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, খেজুরের গুড় আধা কাপ, ঘি বা তেল সামান্য।
প্রস্তুত প্রণালি: দুধ জ্বাল দিয়ে ক্ষীরশা তৈরি করে নিন। এবার চালের গুঁড়া, ময়দা, খেজুরের গুড় একসঙ্গে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে পাটিসাপটা পিঠার গোলা তৈরি করুন। পাত্র গরম হলে সামান্য তেল দিয়ে মুছে নিন।
এবার মাখানো পিঠার গোলা পরিমাণমতো দিয়ে ঢেকে দিন। পিঠা হয়ে এলে পরিমাণমতো ক্ষীরশা দিয়ে ভালো করে মুড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
নকশি পিঠা

উপকরণ: চালের গুঁড়া ৫০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, দুটি এলাচ, তেজপাতা, তেল, পিঠার নকশা তৈরি করার জন্য সুঁই অথবা খেজুরের কাঁটা।
প্রস্তুত প্রণালি: প্রথমে চালের গুঁড়াগুলো ফোটানো পানিতে সেদ্ধ করে রুটির ডো তৈরি করুন। দেড় কাপ পানিতে ৩০০ গ্রাম চিনি, এলাচ, তেজপাতা দিয়ে জ্বাল দিন। বেশি ঘনও না, পাতলাও না এমন একটা সিরা তৈরি করে ঠান্ডা করে নিন। সেদ্ধ আটার ডো দিয়ে মোটা করে রুটি তৈরি করে সুঁই অথবা খেজুরের কাঁটা দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করুন। পিঠাগুলো তেলে ভেজে সিরায় ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর সিরা থেকে উঠিয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com