সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কোন ডালের পুষ্টিগুণ বেশি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যে সব উদ্ভিজ্জ খাদ্যে প্রোটিন পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাদ্যদ্রব্য হল ডাল। ডালের গুণের শেষ নেই। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তা ছাড়া, যারা অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন কমাতে চান, তাদের জন্যও এটি অত্যন্ত উপযোগী। বিভিন্ন ধরনের ডালে যেসব পুষ্টিগুণ পাওয়া যায়-

ছোলা: ছোলায় বিশ শতাংশের কাছাকাছি প্রোটিন থাকে। এ কারণেই ক্রীড়াবিদরা সকালে খেলাধুলা করার আগে নিয়মিত ভিজিয়ে রাখা ছোলা খান। কারণ, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা নিরামিষ খাবার খান, তাদের দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে ছোলা।

মসুর ডাল : যারা ওজন কমাতে চাইছেন,তাদের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি। তার জন্য একটি বিকল্প হল মসুর ডাল। ১০০ গ্রাম মসুর ডালে প্রায় ২৬ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি, মসুর ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার পাওয়া যায়। মসুর ডালে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণও ভালো।

মুগ ডাল : মুগ ডাল কোলেসিস্টোকাইনইন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে। এতে বিপাক হার বাড়ে। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার ও ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর মুগ ডাল রক্তচাপ নিয়ন্ত্রণে ও মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে।

অড়হর ডাল: সব ডালের মধ্যে অড়হর ডালে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় । এর পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকে। এই ডালে খুবই কম পরিমাণে ফ্যাট এবং ক্যালরি রয়েছে। এতে থাকা আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম কর্মশক্তি বাড়াতে ভূমিকা রাখে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com