সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত আহত ১

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ সময় আরো একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার(১৫ ডিসেম্বর)  বিকেল ৫ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের দক্ষিণে মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদরের হক পাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে ও আহত হাসান আলী (৩৬) একই এলাকার আবু সাইদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় পৌঁছালে একটি ভাঙা সড়কের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এ সময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে যশোরে রেফার্ড করেন।

কালীগঞ্জ থানার ওসি মো: জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com