চিতই ও গরুর মাংস ভুনা
উপকরণ
চালের গুঁড়া ১ কাপ, চিনি ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, গুড় ২০০ গ্রাম,

যেভাবে তৈরি করবেন
* চালের গুঁড়া, বেকিং পাউডার, চিনি, লবণ, তেল ও পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে পিঠার গোলা বা ব্যাটার যেন বেশি পাতলা বা ভারি না হয়।
* এরপর লোহাড় ছোট কড়াই বা পিঠা তৈরির হাঁড়িতে, ডালের চামচের এক চামচ করে পিঠার ব্যাটার দিয়ে ঢেকে দিন।
* তিন থেকে চার মিনিট পর পিঠা তৈরি হয়ে গেলে ঢাকনা খুলে পিঠা তুলে নিন।
এভাবে একে একে সব গুলো পিঠা তৈরি করে গরুর ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করুন।
দুধ খেজুর পিঠা
উপকরণ
খামিরের জন্য : ময়দা আধা কাপ, দুধ আধা কাপ, লবণ ১ চিমটি, একটি ডিমের অর্ধেক, পাউরুটির সাদা অংশের অর্ধেকটা ১ টুকরা, ঘি দুই টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি সামান্য।
সিরা তৈরির জন্যে : চিনি আধা কাপ, খেজুর গুড় আধা কাপ, গ্রেভির জন্য : দুধ দুই কাপ, চিনি দুই টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* সিরার সব উপকরণ জ্বাল দিয়ে পাতলা সিরা বানিয়ে নিন।
ছিটা রুটি হাঁসের মাংস
উপকরণ
আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, আটা এক কাপ, লবণ পরিমাণ মতো, তেল সামান্য।

যেভাবে তৈরি করবেন
* পাত্রে চালের গুঁড়া, আটা ও লবণ ভালো করে মিশিয়ে এতে কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুলে নিন। মাঝারি ঘনত্বের হবে ব্যাটার বানিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।
* একটি সসপ্যানে সামান্য তেল ব্রাশ করে নিন। একটি বোতলের ক্যাপে ছোট ছোট ছিদ্র করে নিন। এই বোতলে ব্যাটার ঢেলে বোতলটি সসপ্যানে ঝাড়া দিয়ে দিয়ে ছিটা রুটি বানিয়ে নিন।
* জালি আকারে তৈরি হলে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে এলে ছিটা রুটি নামিয়ে হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করুন।
শাহী মালাই ভাপা
উপকরণ
চালের গুঁড়া ১ কেজি, গুড় ২৫০ গ্রাম, নাড়কেল কোড়ানো তিন কাপ, লবণ সামান্য, মালাই ১ কাপ, পাতলা ছোট কাপড় ২ টি, ভাপা পিঠা তৈরির হাড়ি ১টি, ড্রাই ফ্রুটস কুচি আধা কাপ, ছোট মিষ্টি/জর্দার মিষ্টি ২৫০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন
* চালের গুঁড়া, লবণ ও পানি দিয়ে ঝরঝরে করে মেখে চালনিতে হাত দিয়ে ঘষে ঘষে চেলে নিন। কোরানো নারিকেলের অর্ধেকটা চেলে নেওয়া চালের গুঁড়ায় হাত দিয়ে মিশিয়ে নিন।
* হাঁড়ির সরু মুখ দিয়ে বাষ্প ওঠতে শুরু হলে ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া, তার ওপর গুঁড়, তারপর নাড়কেল কোড়ানো, তারপর মালাই, ড্রাই ফ্রুটস, ছোট মিষ্টি তার ওপর আবার গুড় ও চালের গুঁড়া দিয়ে ঢেকে আলতো হাতে চেপে নিন।
* এরপর বাটিটা ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে গরম পানির হাঁড়ির মুখে উপর করে বসিয়ে বাটিটা আস্তে করে সরিয়ে নিন।
* এরপর কাপড়ের প্রান্ত গুলো মুড়ে এক জায়গায় করে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিন। যেন ভাপটা পিঠার গায়ে লাগে। ৫/৭ মিনিট ভাপে সেদ্ধ হলে ঢাকনা সরিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেখুন নরম হয়েছে কিনা। নরম হলে বুঝতে হবে পিঠা পরিবেশনের জন্য তৈরি।
চুই পিঠা
উপকরণ
চালের গুঁড়া ২ কাপ, দুধ দেড় লিটার, গুড় ১ কাপ, চিনি ১/২ কাপ, লবণ ১ চিমটি, এলাচ ৩ টি, দারুচিনি ২টি, নাড়কেল কোড়ানো তিন কাপ।

যেভাবে তৈরি করবেন
* হাঁড়িতে পানি গরম করুন। পানি ফুটে উঠলে তাতে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। এরপর নামিয়ে রুটির মতো খামির করে নিন।
* খামির থেকে বড় লেচি তৈরি করে থেকে ছোট ছোট চুই পিঠার আকারে গড়ে এর ওপর একটু শুকনা চালের গুঁড়া ছড়িয়ে দিন। এতে পিঠাগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না।
* হাঁড়িতে দুধ, এলাচ, দারুচিনি ও এক চিমটি লবণ দিয়ে জ্বাল করে দেড় লিটার থেকে এক লিটারে নামিয়ে চিনি ও জ্বাল দেওয়া তরল গুড় দিয়ে দিন। বলক এলে তৈরি করা চুই পিঠা দিয়ে একটু নেড়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন।
* এরপর নামিয়ে ওপরে নাড়কেল কোড়ানো ছড়িয়ে পরিবেশন করুন।