ছেলেদের আশঙ্কা, কর্তৃপক্ষ তাঁদের বাবার অবস্থা সম্পর্কে ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করছে। তাঁদের মধ্যে একজন বলেছেন, তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল কোনো প্রমাণ নেই তিনি এখনো বেঁচে আছেন। কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ রাখা হয়েছে এবং সম্ভাব্য কারাগার পরিবর্তনের গুজবও ছড়িয়ে পড়েছে।








