মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়কে ঝরল ৬ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন একই উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে।

 

বাগেরহাট ও ফকিরহাট : বাগেরহাটে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আফসার শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের সদর উপজেলার চুলকাঠীর সোনাডাঙ্গা এলাকায় গতকাল সোমবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার শেখ একই এলাকার মৃত মো. রয়েজ শেখের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মিঠুন কুমার দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত রবিবার রাত পৌনে ৮টার দিকে গোহালবাড়ী ইউনিয়নের ছাইতনতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে। 

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের ফটিকছড়ির এক তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মুছাবিয়ার দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত যুবক ফটিকছড়ি উপজেলার হাজীরখিল শাহ আমানত পাড়ার মোহাম্মদ আব্দুল জলিলের দ্বিতীয় পুত্র।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোড়াপাম্প এলাকায় সড়ক পার হওয়ার সময় শাহ সিমেন্টের মিক্সচার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত  নারী (৪০) এবং উপজেলার সফিপুর এলাকায় দুপুরে ট্রাক্টরচাপায় আবু তাহের (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহত নির্মাণ শ্রমিক আবু তাহের সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেব চকিদারের ছেলে। অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com