মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সোনা ও রুপার দামে রেকর্ড

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে মূল্যবান ধাতু সোনার দাম। এ নিয়ে টানা চার মাস দাম বাড়ল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদহার কমাতে পারে, এমন আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। যে কারণে দাম বাড়ছে সোনার।

একই সঙ্গে দাম বড়ছে রুপারও। 

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম ১.৪০ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় চার হাজার ২১৭ ডলার। এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৩.৮৪ শতাংশ, এক মাসে বেড়েছে ৭.২৯ শতাংশ এবং এই বছর বেড়েছে ৬০.৭২ শতাংশ।

বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘সোনার বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক রয়ে গেছে।

কারণ বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ রয়েছে। এ ছাড়া চলমান কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কার্যক্রমও এ বছর সোনার দামের উত্থানকে ত্বরান্বিত করেছে।’ বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দুই লাখ আট হাজার ১৬৭ টাকা।
গত অক্টোবরে সোনার দাম দুই লাখ ১৭ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর। 

রুপার দাম রেকর্ড উচ্চতায় : ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে এক দিনেই রুপার দাম বেড়েছে ৫.৬০ শতাংশ। দাম বেড়ে প্রতি আউন্স হয় ৫৬.৪১ ডলার। গত এক সপ্তাহে রুপার দাম বেড়েছে ১২.৮০ শতাংশ, এক মাসে বেড়েছে ১৮.৬১ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৯৫.৩৩ শতাংশ।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com