মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বামীর বাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাচির লাশ দেখতে যাওয়ার পথে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

t

নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে আমার স্ত্রীর মেজো চাচি মারা যান। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে রওনা দিই। সকাল ৭টার দিকে আলমডাঙ্গার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবারমোড় এলাকায় পৌঁছলে আমার স্ত্রী বিউটি খাতুন (৪৫) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

তিনি আরও বলেন, সম্ভবত মোটরসাইকেলের পেছনে বসে বিউটির ঘুমঘুম ভাব হচ্ছিল। এ কারণে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডা. তারেক জুনায়েদ তাকে মৃত বলে ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com