সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঘরেই বানান রেডিমেড ফুড

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
ক্রিসপি থ্রেড চিকেন

​উপকরণ

 

মেরিনেটের জন্য চিকেন ২৫০ গ্রাম (লম্বা করে কাটা), আদা-রসুন বাটা এক চা চামচ, সয়া সস আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস এক চা চামচ, ​ডিম একটি, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, ​কোট করার জন্য সামোসা/স্প্রিং রোল শিট চার-পাঁচটি, ​কর্নফ্লাওয়ার এক চা চামচ এবং তেল ভাজার জন্য।

ঘরেই বানান রেডিমেড ফুড

​যেভাবে তৈরি করবেন

*    মেরিনেটের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে আধাঘণ্টা মেরিনেট করুন।

*   স্প্রিং রোল শিটগুলো খুব পাতলা ও লম্বা থ্রেডের মতো করে কেটে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে আলগা করে রাখুন।

*    মেরিনেট করা চিকেনের টুকরাগুলো একটি করে নিয়ে কাটা থ্রেডের ওপর রেখে আলতো করে মুড়ে চেপে দিন, যাতে থ্রেডগুলো চিকেনের গায়ে সেঁটে যায়।

 

*    এটি দুই সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়।

*   পরিবেশনের আগে কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করুন। কম আঁচে চিকেনগুলো সোনালি বাদামি করে সুইট চিলি সস বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন।

 

চিকেন কিমা ললিপপ

​উপকরণ

​মুরগির বুকের মাংসের কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, কর্নফ্লাওয়ার বা ময়দা দুই টেবিল চামচ, সয়া সস এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, আইসক্রিমের কাঠি বা চপ স্টিক ১০-১২টি, কোটিংয়ের জন্য ময়দা আধা কাপ, ডিম একটি, ব্রেডক্রাম এক কাপ এবং তেল ভাজার জন্য।

 

ঘরেই বানান রেডিমেড ফুড

​যেভাবে তৈরি করবেন

*   একটি বড় পাত্রে মুরগির কিমা নিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

*   হাতে তেল মেখে নিন। কিমা থেকে একটু নিয়ে আইসক্রিমের কাঠির এক প্রান্তে ভালোভাবে চেপে ললিপপ বানান। ১৫ থেকে ২০ মিনিট প্লেটে রেখে দিন।

 

*    প্রথমে ললিপপ ময়দায় হালকাভাবে গড়িয়ে নিন। এরপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন।​ সব শেষে ব্রেডক্রামে গড়িয়ে ট্রেতে সাজিয়ে ডিপ ফ্রিজে রাখুন।

*    এয়ারটাইট বক্সে রেখে ফ্রোজেন করে এক-দুই মাস সংরক্ষণ করা যায়। সুবিধামতো বের করে ঝটপট তেলে ভেজে পরিবেশন করুন।

 

 

ড্রামস্টিক চিকেন বারবিকিউ

উপকরণ

মুরগির লেগ পিস চারটি, এক টেবিল চামচ টক দই, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, এক চা চামচ বারবিকিউ সস, আধা চা চামচ শুকনা মরিচ গুঁড়া, ওয়েস্টার সস এক চা চামচ, এক চিমটি হলুদ গুঁড়া, সামান্য লবণ ও কয়েক ফোঁটা তেল।

ঘরেই বানান রেডিমেড ফুড

যেভাবে তৈরি করবেন

*   মুরগির লেগ পিস হালকা করে কেঁচে নিন। টক দই, আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ সস, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ মিশিয়ে মিশ্রণটি লেগ পিসে ভালোভাবে মাখিয়ে ৪০ মিনিট মেরিনেট করুন।

*   এটি ফ্রিজে কয়েক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তেল দিয়ে গরম গ্রিলে ড্রামস্টিকগুলো উভয় দিক ভালোভাবে সিদ্ধ ও সোনালি করে গ্রিল করে পরিবেশন করুন।

 

ডাল পুরি

উপকরণ

পুর তৈরির জন্য আধা কাপ মসুর ডাল, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লবণ, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা রসুন বাটা, এক টেবিল চামচ তেল, এক চা চামচ পেঁয়াজ কুচি, দুই টেবিল চামচ ধনেপাতা কুচি, ডো তৈরির জন্য এক কাপ ময়দা, আধা চা চামচ লবণ এবং পরিমাণমতো তেল।

ঘরেই বানান রেডিমেড ফুড

যেভাবে তৈরি করবেন

*   হলুদ, লবণ দিয়ে ডাল সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা হালকা ভেজে নিন।

​*   সিদ্ধ ডাল, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে পুর তৈরি করুন। ময়দা, লবণ ও তেল দিয়ে নরম ডো তৈরি করে ১৫ মিনিট রেখে দিন। ডো থেকে লেচি কেটে মাঝখানে ডালের পুর ভরে বেলে নিন। চুলায় হালকা ছেঁকে নিন। ঠাণ্ডা হলে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।

 

 

ভেজিটেবল কাটলেট

উপকরণ

সিদ্ধ আলু একটি, বিভিন্ন সবজি আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, গরম মসলা গুঁড়া সিকি চা চামচ, লবণ স্বাদমতো, ডিম একটি, ব্রেডক্রাম আধা কাপ, তেল ভাজার জন্য।

ঘরেই বানান রেডিমেড ফুড

যেভাবে তৈরি করবেন

*   পাত্রে আলু ও সবজি, আদা বাটা, কাঁচা মরিচ, গরম মসলা ও লবণ দিয়ে ভালো করে মেখে পুর তৈরি করুন। পুর থেকে খুব ছোট ছোট অংশ নিয়ে হাতে চেপে পছন্দমতো মিনি কাটলেটের আকার দিন।

*    বাটিতে ময়দা ও সামান্য পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। কাটলেটগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়ে নিন। এটি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন।

*    পরিবেশনের আগে মাঝারি আঁচে গরম তেলে কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com