সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৬

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভূমিধসে ছয়জন নিহত এবং ১৭ জন নিখোঁজ হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে।

 

দুর্যোগ কর্মকর্তা বুদি ইরাওয়ানের বরাত দিয়ে আন্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি মাটিচাপা পড়ে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এই কর্মকর্তা বলেন, “আমরা আরো তিনটি মৃতদেহ পেয়েছি, আর মাত্র ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”

 

বুদি জানান, উদ্ধারকারীদের জন্য স্থানটি চ্যালেঞ্জিং ছিল। কারণ ক্ষতিগ্রস্তরা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছেন।

জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির মধ্য জাভার আরেকটি শহর পেকালোঙ্গানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হন।

 

 

ঢাকা/শাহেদ

4Shares
facebook-white sharing button
whatsapp-white sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com