সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কখন দস্যুতা, কখন ডাকাতি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

দস্যুতা ও ডাকাতি দেশের আইনে গুরুতর অপরাধ। ব্রিটিশ আমল থেকে এ অপরাধকে গুরুত্ব দিয়ে মামলা নেওয়া হয়। মানুষের সবকিছু যারা লুট করে নিয়ে যায় তাদের প্রতিরোধে আইনও কঠোর করা হয়। তবে আইনজীবী ও পুলিশ সূত্রে জানা যায়, আইনের মধ্যে থেকেও দুই ধরনের অপরাধের মামলার পার্থক্য রয়েছে। তদন্ত কর্মকর্তারা অপরাধীদের সংখ্যা বিবেচনায় দস্যুতা ও ডাকাতির মামলা পৃথক করে থাকেন।
দণ্ডবিধির ৩৯০ ধারায় বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি অপর কোনও ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে বলপূর্বক কোনও বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে তা দস্যুতা বলে গণ্য হবে।’
দণ্ডবিধির ৩৯১ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘ডাকাতি হলো ৫ বা ততধিক ব্যক্তি মিলিতভাবে কোনো দস্যুতা অনুষ্ঠান করে বা করার চেষ্টা করে সংখ্যায় ৫ বা ততধিক হয়ে থাকলে এটা ডাকাতি বলে গণ্য হবে।’
অর্থাৎ কোনও অপরাধের সঙ্গে পাঁচজনের কম জড়িত থাকলে তা দস্যুতা এবং পাঁচজন বা ততধিক ব্যক্তি মিলিত হয়ে যদি অপরাধ করলে তা হবে ডাকাতি।
এ দুই ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে কখনও কখনও মতবিরোধ ও সন্দেহের সৃষ্টি হয়। কারণ, একই ধরনের অপরাধ হলেও অপরাধীর সংখ্যার বিবেচনায় মামলার ধরন পরিবর্তন হয়ে যায়। ফলে কখনও কখনও মামলা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।

সারাদেশে এখনও দস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, এর সংখ্যা কমে আসছে। পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, সারাদেশে ডাকাতি ও দস্যুতার ঘটনা কমে আসছে। সদর দফতর থেকে দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে সারাদেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৩৩৬টি। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৪০৮, ২০১৫ সালে ৪৯১, ২০১৪ সালে ৬৫১ এবং ২০১৩ সালে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৬১৩টি। গত চার বছরে ডাকাতির ঘটনা অর্ধেকে নেমে এসেছে।

দস্যুতার ঘটনাও কমেছে বলে পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে। ২০১৭ সালে সারাদেশে দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ৬৫৭টি, ২০১৬ সালে ৭২২টি, ২০১৫ সালে ৯৩৩টি, ২০১৪ সালে এক হাজার ১৫৫টি এবং ২০১৩ সালে দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার ২১টি।

জানতে চাইলে পুলিশের উপ-মহাপরিদর্শক (মিডিয়া) আবদুল আলীম মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ডাকাতির ঘটনা কমছে। এছাড়া অপরাধীদের শাস্তি নিশ্চিত হওয়ায় ডাকাতি ও দস্যুতার ঘটনা কমে আসছে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com