সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এবার বাংলাদেশে আসছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড বাস্কিন-রবিনস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাস্কিন-রবিনস ও বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অব.) ক্যাপ্টেন শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জিয়াউল হক সিকদার এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে বাস্কিন-রবিনসের প্রতিনিধিদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বাস্কিন-রবিনসের দুটি আউটলেট চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও শাখা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আইসক্রিম বাজারে নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

বাস্কিন-রবিনস ও বসুন্ধরা গ্রুপের এই সহযোগিতা দেশের ভোক্তাদের জন্য নিয়ে আসবে আন্তর্জাতিক মানের পণ্য, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী বিপণন কার্যক্রম। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতার সমন্বয়ে বাংলাদেশের প্রিমিয়াম আইসক্রিম শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত বাস্কিন-রবিনস বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম স্পেশালিটি স্টোর চেইন, যার রয়েছে ৫০টিরও বেশি দেশে ৭,৮০০টির বেশি আউটলেট। “৩১টি স্বাদ”-এর বিখ্যাত ধারণা থেকে শুরু করে প্রিমিয়াম মানের আইসক্রিম, ডেজার্ট ও বেভারেজের জন্য ব্র্যান্ডটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের বাজারে প্রতিষ্ঠানটির প্রবেশকে দেশের ফুড অ্যান্ড বেভারেজ খাতে একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

 

আপনার প্রতিক্রিয়া জানান

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com