মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডিজিটাল সুরক্ষায় শিল্ড

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

­র‍্যানসমওয়্যার, ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ ছাড়াও ক্রমবর্ধমান হুমকি থেকে সুরক্ষা দিতে জিপি শিল্ড পরিষেবা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর। এটি মূলত সিসকো পরিচালিত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন। জানা গেছে, বাংলাদেশে ডিজিটাল জীবনধারার সঙ্গে ব্যক্তি ও ব্যবসা ক্রমে ক্ষতিকর লিঙ্ক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় নেটওয়ার্কে সিসকোর থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকিতে সুরক্ষা দেবে গ্রামীণফোন শিল্ড। অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল টাইম সাইবার সুরক্ষা দেওয়া হবে। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে নির্বিঘ্ন। জিপির চিফ মার্কেটিং অফিসার

ফারহা নাজ জামান বলেন, সংযোগের সঙ্গে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জিপি শিল্ড সেই আস্থারই প্রতিফলন। তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিসকোর বৈশ্বিক দক্ষতা ও জিপি নেটওয়ার্কের সমন্বয়ে সব গ্রাহক যেন আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন, সেটাই আমাদের প্রচেষ্টা। জিপির চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ডিজিটাল অগ্রগতিতে নিরাপত্তা জরুরি। শিল্ড দায়িত্বের পরিধিকে শুধু সংযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না; বরং তা সুরক্ষা ও আস্থার প্রতীক হবে। এটি ইন্টারনেটের অভিজ্ঞতাকে করবে নিরাপদ। ক্ষতিকর সব লিঙ্ক ছড়ানোর আগেই তা নিষ্ক্রিয় করে দেবে।

জিপি শিল্ডের লক্ষ্য হচ্ছে নিজস্ব নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচারণার উদ্দেশ্য ‘প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিঙ্কের’, যা ডিজিটাল সুরক্ষায় প্রতিরোধমূলক উদ্যোগ। মাই জিপি অ্যাপের মাধ্যমে সেবাব্যয়ে এই সুবিধা নেওয়া যাবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com