সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনকালে সংবাদ প্রচার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে গণমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন। তারা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে গণমাধ্যমকে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়, যাতে নির্বাচনকালে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যমের অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com