সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুন্দরবন থেকে ২ ট্রলার সহ ৭ হরিণ শিকারী আটক

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্র-‘তিকালে ২টি ট্রলার সহ ৭ জন শিকারীকে আটক হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শরণখোলা -্মার্ট টিম-১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকৃতদের মধ্যে ৬ জন মুসলীম।

বন বিভাগ জানায় আটক শিকারীরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা গ্রামের মৃত তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের মৃত আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের মৃত খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কান বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) এবং মোংলা উপজেলার জয়মনি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)। এসময় ঘটনা-’ল থেকে বনবিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, কিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের আলোরকোলে সানতন ধর্মের রাস পূজা উপলক্ষ্যে পূণ্যার্থীর ছদ্মবেশে শিকারী চক্র বনে প্রবেশ করেন। তারা গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্র-‘তি নিচ্ছিলেন। এমন সময় গোপন সংবাদ পেয়ে -্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে সাত শিকারীকে আটক করতে সক্ষম হন। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার (২নভেম্বর) দুপুরে সাত আসামীকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com