সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হজ নিবন্ধনের শেষ দিন আজ, কোটা পূরণে শঙ্কা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ রোববার (১২ অক্টোবর)। তবে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া না মেলায় বাংলাদেশের জন্য বরাদ্দ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১১ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ২ হাজার ৯১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ১০৫ জন, মোট ২২ হাজার ১৭ জন। অর্থাৎ মোট কোটার মাত্র প্রায় ১৫ শতাংশ পূরণ হয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী রোববারই (১২ অক্টোবর) হজ নিবন্ধনের শেষ দিন। এ কারণে হজ এজেন্সিগুলোকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীদের সুবিধার্থে শনিবারও হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক নোটিশে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর আওতায় প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৬ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দেখা গেছে, ৩২৯টি তালিকাভুক্ত এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি এবং ৪৮টি এজেন্সি কোনো প্রাক-নিবন্ধনও শুরু করেনি।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “অনেকে সম্প্রতি ওমরাহ পালন করায় হজে আগ্রহ কম দেখাচ্ছেন। অনেকে আবার মনে করছেন, ওমরাহ করলে আর হজের প্রয়োজন নেই—এই ভুল ধারণাও একটা কারণ।” তিনি আশা প্রকাশ করেন, শেষ সময়ে নিবন্ধনের সংখ্যা কিছুটা বাড়বে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com