সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেলথ্ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হ্যাব)’র আহ্বায়ক কমিটির প্রতিনিধি সম্মেলনের অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিল ছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা ও শিশু এবং মহিলাদের টিকাদান কার্যকক্রমসহ স্বাস্থ সহকারীরা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা বাংলাদেশ মাঠ পর্যায়ের স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করছেন। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীদের জন্যই বিশ্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে।

 তিনি বলেন, ৬ হাজার জনগণের জন্য ১ জন স্বাস্থ্য সহকারী প্রয়োজন কিন্তু জনবল বাড়ানো হচ্ছে না। তাদের জীবন মান উন্নয়নের জন্য অতি দ্রুত জনবল বৃদ্ধি জরুরি। আপগ্রেডেশনসহ দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাই। আমি বলতে চাই পরবর্তী সময়ে আমার দল জনগনের ভোটে সরকার গঠন করলে আমরা স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করবো।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com