তথ্য বিশ্লেষণে আরো দেখা যায়, ৩৫ বছরের কম বয়সে রোগী ৪৬ হাজার ১২৮ জন, যা মোট আক্রান্তের ৬৬ শতাংশ। এই বয়সে মৃত্যুও হয়েছে ১৬৫ জনের, যা মোট মৃত্যুর ৫৯.৩৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।