মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে ৪ ভাই-বোনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদরে নদীতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিম (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাতলামারী এলাকার নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আরিয়ান ওই গ্রামের সোহেল রানার ছেলে ও তাসনিম তারা মিয়ার মেয়ে। তারা চাচাতো ভাই-বোন।স্থানীয়রা জানান, সকালে ভাই-বোন মিলে নবগঙ্গা নদীর ধারে খেলতে যায়। সে সময় আরিয়ান পা ফসকে নদীতে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে তাসনিমও পানিতে পড়ে যায়। তখন অন্য শিশুরা দেখে তাদের বাড়িতে ঘটনাটি জানায়।পরিবারের লোকজন এসে তাদের মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।এদিকে ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত সানজিদা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব আশুলি গ্রামের মিজি বাড়ির আলাউদ্দিনের মেয়ে ও সামিরা একই বাড়ির মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com