মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুরে কিশোরের লাশ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নাজমুল সরকার (১৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামে জনৈক আবু বক্কার সিদ্দিকের বাড়ির পাশের আমাই ডাঙ্গা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল সরকার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মোঃ তোজাম্মেল সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং মাঝে মাঝে কয়েক দিন পর বাড়িতে ফিরে আসত। নিরাপত্তার স্বার্থে তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে রাখা হতো।

নিহতের বাবা মোঃ তোজাম্মেল সরকার জানান, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ছেলের পায়ের শিকল খুলে দিলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, গোয়ালজানি গ্রামের একটি বিলে একটি লাশ ভাসছে। পরে তিনি ও তার আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

তিনি আরও জানান, “আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, বিলের পানিতে পড়ে সে মারা গেছে। আমাদের কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই।”

ঘটনার বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে মনে হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com