কেন পড়বে ক্যাডেট কলেজে
ক্যাডেট কলেজগুলোতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া হয়। ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় সামরিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে। ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব দিতে পারে।
ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে—লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর ২০২৫ সময় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার পর মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
1. BsGiwR: Sentence, Parts of Speech, Gender, Number, Punctuation and use of Capital Letters, Tense, Subject and Predicate, Agreement of Subject and Verb, Transformation of Sentences, Right Form of Verbs, Contractions, Rearrange Jumbled Words to Make Sentences, Spelling, Phrases & Idioms.
২. গণিত: প্রথম অধ্যায়: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ; দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা; তৃতীয় অধ্যায়: পূর্ণসংখ্যা; চতুর্থ অধ্যায়: বীজগণিতীয় রাশি; পঞ্চম অধ্যায়: সরল সমীকরণ; ষষ্ঠ অধ্যায়: জ্যামিতির মৌলিক ধারণা; সপ্তম অধ্যায়: ব্যাবহারিক জ্যামিতি;
অষ্টম অধ্যায়: তথ্য ও উপাত্ত।
৩. বাংলা: ব্যাকরণ—১. ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি; ২. শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ; ৩. লিঙ্গ; ৪. বচন; ৫. ক্রিয়ার কাল: শ্রেণিবিভাগ ও প্রয়োগ; ৬. কারক; ৭. বাগধারা; ৮. এককথায় প্রকাশ; ৯. বিরাম চিহ্ন। নির্মিতি/রচনা রীতি—১. ভাব-সম্প্রসারণ; ২. অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য); ৩. অনুধাবন।
৪. বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা: ১. বিজ্ঞান;
২. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান; ৩. ডিজিটাল প্রযুক্তি; ৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস; ৫. বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ;
৬. বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি;
৭. বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি;
৮. খেলাধুলা; ৯. বুদ্ধিমত্তা (আইকিউ)।
যারা আবেদনের যোগ্য
প্রার্থীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী বয়স হতে হবে অনূর্ধ্ব ১৩ বছর ছয় মাস। অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা—উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা)। প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি (চশমাবিহীন)—এক চোখে ৬/১২, অন্য চোখে ৬/১৮ এবং চশমাসহ—এক চোখে ৬/৬ অন্য চোখেও ৬/৬।
আবেদনে অযোগ্য যারা
এর আগে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছে; গ্রস নকনী, ফ্লাট ফুট, কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন, অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাত, বাতজ্বর, যক্ষ্মা, পুরনো আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, ডায়াবেটিস, হেমোফাইলিয়া, ক্লেপটোম্যানিয়াক ইত্যাদি রোগে আক্রান্ত—তারা আবেদন করতে পারবে না। বিছানায় প্রস্রাব করা প্রার্থীরাও আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া
আবেদনের সময় নির্ধারিত কেন্দ্র নির্বাচন করতে হবে। আবেদনের পর কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। প্রার্থীর প্রয়োজনীয় সব ধরনের সনদ ও কাগজপত্র আবেদন ফরমের সঙ্গে আপলোড করতে হবে। বিভিন্ন ক্যাটাগরি, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত ও আবেদনপত্র পূরণের পদ্ধতিসহ দরকারি তথ্য জানা যাবে ভর্তি বিজ্ঞপ্তিতে।