সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাসার নিচে নামতেই গুলি এসে ছেলের মাথা ভেদ করে চলে যায়

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপারাধের মামলার সাক্ষী
বাবাকে খাবার পৌঁছে দিতে বাসা থেকে বের হওয়ার সময় আমার ছেলে মুসা আইসক্রিম খেতে চায়। আইসক্রিম কিনে দেওয়ার জন্য মা ও ছেলে মুসাকে নিয়ে নিচে নামি। নিচে নামার পরই পুলিশের গুলি এসে ছেলের মাথা ভেদ করে চলে যায়। একই গুলি লাগে আমার মায়ের পেটেও।চিকিৎসাধীন অবস্থায় মা মারা যান। ছেলের এক পাশ এখন প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্ত)।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন সাক্ষী মো. মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এই সাক্ষ্য দেন।

সাক্ষ্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ১৯ জুলাই শুক্রবার বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার সময় আমার বাবাকে খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় আমার ছেলে মো. বাসিত খান মুসা আইসক্রিম খেতে চায়। তখন আমি আমার মা ও ছেলেকে নিয়ে বাসার নিচে নামি।মাকে বলি, আইসক্রিম কিনে দেওয়ার পর আমার ছেলেকে নিয়ে মা যেন বাসায় চলে যান। বাসার নিচে নামার পর গেটের বাইরে থেকে পুলিশের ছোড়া একটি গুলি আমার ছেলের মাথা ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায়। আমি ছেলেকে কোলে করে পাশের ফেমাস হাসপাতালে নিয়ে যাই।’সাক্ষীর বাসা থেকে রামপুরা থানার দূরত্ব আনুমানিক ৭০ ফুট। বাসার গেট থেকে তিনি ওসি মশিউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি গুলি করতে দেখেন উল্লেখ করে বলেন, ‘ফেমাস হাসপাতালের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাই।’ সাক্ষী আরো বলেন, ‘যে গুলি আমার ছেলের মাথায় লেগেছে, সেই একই গুলি লাগে আমার মায়ের পেটে। পরদিন বনশ্রীর ফরাজি হাসপাতাল থেকে গুলিবিদ্ধ মাকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ ছেলে আইসিইউতে থাকায় মায়ের দাফনে যেতে পারেননি বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি : জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন।

গতকাল সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী ৪ নভেম্বর আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com