সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইতালিতে যাজকদের যৌন নিপীড়নের শিকার হাজারো মানুষ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ইতালিতে ক্যাথলিক যাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৪ হাজার ৪০০ মানুষ। শুক্রবার প্রকাশিত এ পরিসংখ্যান আবারও দেশটির যাজকদের ওপর চাপ বাড়িয়েছে।২০২০ সালের পর থেকে রিপোর্ট হওয়া ঘটনার ওপর ভিত্তি করে এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী সংগঠন ‘রেতে ল আবুসো’। সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রানচেসকো জানার্দি জানান, এই হিসাব ভুক্তভোগীদের সাক্ষ্য, বিচার বিভাগীয় তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত। তবে এসব নির্যাতনের ঘটনাগুলো কোন সময়কাল থেকে শুরু হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি।ইতালির বিসপস কনফারেন্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করে জানিয়েছিল, ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে।

রেতে ল আবুসোর প্রতিবেদনে বলা হয়, মোট ১ হাজার ২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৬টি ঘটনায় যাজকরা অভিযুক্ত, বাকিগুলোতে সন্ন্যাসিনী, ধর্মীয় শিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা জড়িত। এতে মোট ৪ হাজার ৬২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৪ হাজার ৩৯৫ জন যাজকদের দ্বারা নির্যাতিত। সূত্র : রয়টার্স

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com