সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে প্রথমবার গম আমদানি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
  • চট্টগ্রাম বন্দরে এসেছে জিটুজি চুক্তির প্রায় ৫৭ হাজার টন
যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এই কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

সেপ্টেম্বরের মাঝামাঝি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (এইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত বাংলাদেশ। তাঁর আশা, এর মাধ্যমে মার্কিন শুল্ক আরো কমবে, যা দুই দেশের স্থায়ী ও পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য অংশীদারত্বে সহায়ক হবে।

সফরকারী মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উভয় দেশের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে অন্তর্বর্তী সরকারের আলোচনা হয়।পাশাপাশি তুলা, সয়াবিনসহ মার্কিন কৃষিপণ্য আমদানির পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে চায় বাংলাদেশ। এই ব্যবধান কমিয়ে আনা সম্ভব হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো বাড়ানো সম্ভব হবে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দর-কষাকষিতে সুবিধা পেতে কিছুটা বেশি দামে এই গম কেনা হচ্ছে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওই বৈঠক শেষে বলেছেন, এই গমে প্রোটিনের হার কিছুটা বেশি। দামও কিছুটা বেশি পড়বে। তবে তিন উদ্দেশ্যে এই গম কেনা হচ্ছে। এগুলো হচ্ছে শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে দর-কষাকষিতে সহায়তা পাওয়া; একই সঙ্গে গম আমদানির উৎস বাড়ানো।

খাদ্য মন্ত্রণালয়ের এই গম ক্রয় প্রস্তাবে ছিল, সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের সরকারি একটি প্রতিষ্ঠান থেকে এসব গম কেনা হবে। প্রতি মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৩০২.৭৫ মার্কিন ডলার। সেই হিসাবে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম পড়ছে ৩৭ টাকা ২০ পয়সা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com