সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সবজি খাসির ভুনা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

এই কার্তিকে ঘরের খাবারটা জমে উঠুক ভিন্ন স্বাদে। আর মন-প্রাণ ভরে উঠুক মজার আমেজে। এমনই দুটি মুখরোচক খাবারের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী- সোনিয়া রহমান

সবজি খাসির ভুনা

উপকরণ :

খাসির মাংস ১ কেজি, পিঁয়াজ বাটা ১/৪ কাপ, আদা-রসুন বাটা ২ টে. চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ২ কাপ, চিনি ২ চা চামচ, লবণ স্বাদমতো, মরিচ বাটা ১ টে. চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, পিঁয়াজ স্লাইস ৬টি, গোল আলু ৬টি, টমেটো কুচি ২টি, গাজর কুচি ১/২ কাপ, পিঁয়াজ কুচি ১ কাপ, ক্যাপসিকাম ১/২ কাপ, পিঁয়াজ পাতা পছন্দমতো, ধনেপাতা প্রয়োজন হলে, তেল ১/২ কাপ এবং দই ১/২ কাপ।

প্রণালি :

মাংস টুকরা করে ধুয়ে নিন। বাটা মসলা, গুঁড়া মসলা, দই, লবণ দিয়ে মাখিয়ে রাখুন। ১ ঘণ্টা পর মাংস হাঁড়িতে করে চুলায় দিন। আন্দাজমতো ফুটানো পানি দিয়ে সেদ্ধ হতে দিন। পানি শুকিয়ে গেলে আলুর খোসা ছাড়িয়ে ২ টুকরা করুন। তেলে আলু লাল করে ভেজে তুলে রাখুন। এবার তেলে গরম মসলার ফোড়ন দিন ও কাটা পিঁয়াজ দিয়ে একটু ভাজুন। মাংস ও আলু তাতে দিয়ে দিন। ভালো করে কষিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। মাংস তেলের ওপরে উঠে এলে সবজিগুলো দিয়ে দিন। ভালো করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

 

ডালে ত্রিমোহিনী

ডালে ত্রিমোহিনী

উপকরণ : মুগডাল, অড়হর ডাল, মসুর ডাল, পিঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, জিরা-ধনে বাটা, হলুদ গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ, কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং সরিষার তেল।

প্রণালি : প্রথমে সব ডাল ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার একটি কড়াইতে তেল গরম করে জিরা ও শুকনো মরিচ ফোড়ন দিন।  এবার পিঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। সব মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষে গেলে সিদ্ধ করা ডাল ও হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো পানি দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com