মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পেটে ছাগলসহ অজগর উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ। বুধবার সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি- এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমী সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজা শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল। প্র্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমী সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দি করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।

ঘটনার খবর পেয়ে ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন। উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়। বন কর্মকর্তা মো. আকবর আলী জানান, অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে। স্থানীয়রা জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটলো। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণির আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল। এদিকে, বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন। তারা বন্যপ্রাণি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com