মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়কে ঝরল চার প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ২৪ জন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত মোহাম্মদ ফয়সাল নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।গত শনিবার টানেলের ভেতর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে আহত ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাগুরা : মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় গতকাল রবিবার তেলবাহী ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামের এক ব্যক্তি নিহত ও নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাকা ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়।

সাতক্ষীরা : চাকা খুলে কাঠভর্তি ট্রলি উল্টে হেলপারের মৃত্যু ও চালক আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা-কলারোয়া সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অসীম কুমার দাস (২৫)।তিনি সাতক্ষীরা সদরের কুশখালী গ্রামের গুরুপদ দাসের ছেলে। আহত ট্রলিচালকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রামের মহাজন মোল্লার ছেলে। তাঁকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন। রবিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ার এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com