ডাকাতরা কাচ ভেঙে গ্যালারিতে ঢোকেন এবং ৯টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা একটি মোটর-স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়েছেন। লুট হওয়া গয়নার মূল্য নির্ধারণের কাজ চলছে। ধারণা করা হচ্ছে এগুলোর ঐতিহাসিক ও আর্থিক মূল্য অনেক।জাদুঘর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ কারণে আজ ল্যুভর জাদুঘর বন্ধ রাখা হয়েছে।ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশ তদন্ত শুরু করেছে।








