সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিমানবন্দরে অগ্নিনির্বাপণে সক্ষমতা বাড়ান

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টা এবং রোবটের ব্যবহার সত্ত্বেও সাত ঘণ্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা কোটি কোটি টাকার পণ্য বা শিল্পের মূল্যবান কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়।

তবে সেই অঙ্ক যে বিপুল হবে, তাতে কোনো সন্দেহ নেই। তার চেয়েও বড় ক্ষতি হলো আমাদের ভাবমূর্তির। আমাদের বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা যে কতটা নাজুক, তা দেখেছে গোটা বিশ্ব।এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলমের মতে, কার্গো ভিলেজের আগুন আমাদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থার মারাত্মক দুর্বলতা উন্মোচন করেছে। একটি কেপিআইভুক্ত এলাকায় এত দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি আরো দুটি বড় ও রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কম্পানির গুদামে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতেও দীর্ঘ সময় লেগে যায়। এর আগে গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি ঘটে।

ঢাকার নিমতলী ও চকবাজারের অগ্নিকাণ্ডের ভয়াবহতা মানুষ এখনো ভোলেনি। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে কয়েক হাজার ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছিলেন। এর আগে তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে অনেক প্রাণহানি হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছর দেশে ২৬ হাজারের বেশি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে কেপিআই ও সরকারি প্রতিষ্ঠান ১২৯টি।

অগ্নিকাণ্ডের ঘটনা ও ভয়াবহতা ক্রমেই বাড়ছে। সেই তুলনায় অগ্নিপ্রতিরোধে আমাদের সক্ষমতা বাড়ছে না। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। বহুতল ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায়ও অগ্নিনির্বাপণের সক্ষমতা অনেক বাড়াতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com