সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
বিশ্ব হাত ধোয়া দিবস আজ ১৫ অক্টোবর ২০২৫। বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘It Might Be Gloves. It’s Always Hand Hygiene’। অর্থ্যাৎ ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’।

হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব।

ঋতুভিত্তিক সংক্রমণ রোগ প্রতিরোধে হাত ধোয়া কার্যকর। বৃষ্টি, শীত কিংবা গরম।

সঠিকভাবে হাত ধোয়া : স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া উচিত। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর, হাঁচি-কাশির পর এবং বাইরে থেকে ফিরে এসে হাত ধোয়া প্রয়োজন। পানি না থাকলে ৬০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। গ্লাভস ব্যবহারের আগে ও পরে হাত ধোয়া জরুরি।

বিশেষজ্ঞরা মনে করেন, শিশুরা ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাসে অভ্যস্ত না হলে পরবর্তী জীবনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে যায়। স্কুলে মজার খেলা, পোস্টার বা ইন্টার‌্যাকটিভ কার্যক্রমের মাধ্যমে হাত ধোয়া শেখানো হলে তারা সহজে এই অভ্যাস গড়ে তুলতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com