মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাতে নগরের আউটার রিং রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ও সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, একটি গরুবোঝাই ভটভটি নওগাঁ হাটের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ভটভটিটি সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও গাড়িতে থাকা দুই শিশু আহত হয়। আশপাশের মানুষ তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তুবাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে সে মারা যায়।

যমুনা সেতু থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড়ে চালক ওয়াজ করণী ট্রাকের নিচে গিয়ে চাকা পরিবর্তন করছিলেন। একই সময়ে পেছন থেকে পর পর দুইটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক ওয়াজ করণীর মৃত্যু হয়। এ ঘটনায় তৃতীয় ট্রাকটির চালক ও হেলপারও আহত হন।

ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়ায় বোরাক গাড়ির নিচে পড়ে সাদমান আহমেদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। সাদমান গ্রামের মুজাহিদ হোসেনের ছেলে। মুজাহিদ হোসেন পেশায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : মনোহরগঞ্জ-লাকসাম আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে। তানভীর উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com