সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হিমালয়ের অপার সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ভোরের আকাশে যখন আলোর আভা ফুটে ওঠে, ঠিক তখনই উত্তর দিকে ধীরে ধীরে ভেসে উঠে হিমালয়ের অপার সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম আলো পড়তেই শুভ্র বরফে আচ্ছাদিত এই পর্বতের চূড়াগুলো সোনালি, কমলা, হলুদ, লাল আর সাদা রঙের দ্যুতিতে ঝলমল করে ওঠে। মুহূতেই সৃষ্টি হয় অপরূপ সৌন্দর্য। যা দেখলে পর্যটকদের হৃদয় ভরে ওঠে।

বাংলাদেশ ভ্রমণ

শেরপা তেনজিংয়ের লেখা বই ‘ম্যান অব এভারেস্ট’ অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা নামের অর্থ বরফের পঞ্চরথ। এই পাঁচটি চূড়া থেকেই এই নামকরণ করা হয়েছে। প্রতিটি চূড়ার উচ্চতা ৮ হাজার ৪৫০ মিটার। দু’টি নেপালে আর বাকি তিনটি ভারতের উত্তর সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। ভারতের দার্জিলিং, কালিম্পং কিংবা টাইগার হিল থেকে পর্যটকরা এই দৃশ্য দেখতে ভিড় জমায়। তবে বাংলার মাটিতে বসে তেঁতুলিয়া থেকেই কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে স্বচ্ছ রূপ ধরা দেয়। অক্টোবর-নভেম্বর মাসে এ সৌন্দর্য উপভোগের সেরা সময়। কেবল কাঞ্চনজঙ্ঘাই নয়, পঞ্চগড়ে রয়েছে বৈচিত্র্যময়, সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে করতোয়া, মহানন্দা, ডাহুকসহ প্রায় ৩৩টি নদী প্রবাহিত। নদী থেকে সংগৃহীত নুড়ি পাথরের স্তূপ যেন ছোট পাহাড়ের মতো দৃশ্য তৈরি করে। জেলাটির সমতল ভূমি সবুজ চা পাতার চাদরে ঢাকা। যা কৃষি ও অর্থনীতির জন্য উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

পঞ্চগড়ের ভিতড়গড়ে রয়েছে কামরূপ রাজার ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, মোগল আমলের দুর্গ ও দীঘি। রয়েছে আটোয়ারী কেল্লা, বারো আউলিয়ার মাজার, মির্জাপুর শাহী মসজিদ, গোলকধাম এবং এশিয়া মহাদেশে একমাত্র পাথরের তৈরি ‘পঞ্চগড় রক্স মিউজিয়াম’। এসব ঐতিহাসিক স্থাপনা ভ্রমণ পিপাসুদের কাছে বাড়তি আকর্ষণ যোগ করছে। তেঁতুলিয়া উপজেলার জিরো পয়েন্টে বাংলাবান্ধা স্থলবন্দরটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত যা, আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি পর্যটকদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। ফলে পঞ্চগড়ের পর্যটন খাত দিন দিন সমৃদ্ধ হচ্ছে। নতুনভাবে পিকনিক স্পট, আবাসিক হোটেল, মোটেল, পুরাতন স্থাপনা সংস্কারের কাজ চলছে নিয়মিত। কাঞ্চনজঙ্ঘার ঝলমলে হাসি আর পঞ্চগড়ের ঐতিহ্য মিলিয়ে এ জেলা আজ দেশের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হচ্ছে। প্রকৃতিপ্রেমী ও ইতিহাস অনুসন্ধানী যে কারো জন্য পঞ্চগড় হতে পারে অনন্য গন্তব্য।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com