সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

লোভনীয় লইট্টা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

স্বাদ ও পুষ্টিগুণে অনন্য সামুদ্রিক মাছ লইট্টা। তাজা ও শুঁটকি—দুইভাবেই খাওয়া যায়। লইট্টা মাছের পাঁচটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মাকসুদা বেগম স্নিগ্ধা

দোঁপেয়াজা

উপকরণ

বড় সাইজের লইট্টা আধা কেজি, লবণ স্বাদমতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেশতা আধা চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, লাল মরিচ গুঁড়া স্বাদমতো, ধনে গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, লাল পাকা মরিচ দুটি এবং সয়াবিন তেল আধা কাপ।

লোভনীয় লইট্টা

যেভাবে তৈরি করবেন

*    মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে মুছে নিন। লবণ এবং আধা চা চামচ করে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন।

*    চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল গরম করে মাছ হালকা ভেজে নামিয়ে নিন।

*    তেল ভেসে উঠলে ভাজা মাছ দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। নেড়ে দেওয়ার প্রয়োজন নেই। এতে মাছ ভেঙে যায়।

উপকরণ

লইট্টা আধা কেজি, লবণ স্বাদমতো, আস্ত জিরা আধা চা চামচ, লেবুর রস দুই টেবিল চামচ, লেবুপাতা কুচি দুই চা চামচ, লাল পাকা মরিচ দুটি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদমতো, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, টমেটো পেষ্ট তিন চা চামচ এবং সয়াবিন তেল আধা কাপ।

লোভনীয় লইট্টা

 

যেভাবে তৈরি করবেন

*    মাছ কেটে ধুয়ে লেবুর রস ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাছ থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে কাঁটা ছাড়িয়ে নিন।

*    ভাজা ভাজা হয়ে এলে নামানোর আগে টালা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ও লেবুপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

*    এরপর পরিবেশন ডিশে নিয়ে ওপরে পাকা লাল মরিচ ও তাজা লেবুপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

মুচমুচে শুঁটকি বড়া

 

উপকরণ

লইট্টা শুঁটকি ছোট করে কাটা এক কাপ, মসুর ডাল বাটা আধা কাপ, পুঁইশাকের পাতা কুচি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, রসুন কুচি আধা কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া স্বাদমতো এবং ভাজার জন্য সয়াবিন তেল এক কাপ।

লোভনীয় লইট্টা

যেভাবে তৈরি করবেন

*    মসুর ডাল ধুয়ে পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে বেটে নিন। লইট্টা শুঁটকি ছোট করে কেটে তাওয়ায় টেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ঠাণ্ডা হলে কাঁটা ছাড়িয়ে হাত দিয়ে ঝুরা করে নিন।

*    চুলায় পাত্র বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে শুঁটকি, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন।

*    একটি বাটিতে মসুর ডাল বাটা, শুঁটকি, পুঁইশাকের পাতা কুচি, পেঁয়াজ কুচি, টালা জিরা গুঁড়া ও মরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এরপর ডুবোতেলে বাদামি করে মুচমুচে করে ভেজে গরম ভাতের সঙ্গে শুঁটকি বড়া ও ঘন ডাল দিয়ে পরিবেশন করুন।

 

পাতায় মোড়ানো শুঁটকি ভর্তা

উপকরণ

লইট্টা শুঁটকি ছোট করে কাটা এক কাপ, লাল মরিচ বাটা ও লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি সিকি কাপ, সরিষার তেল আধা কাপ এবং মিষ্টিকুমড়ার পাতা পাঁচটি।

লোভনীয় লইট্টা

যেভাবে তৈরি করবেন

*    শুঁটকি ছোট করে কেটে একটু টেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। চুলায় লবণ ও পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন।

*    কাঁটা বেছে নিয়ে পাটায় শুঁটকি, লাল পাকা মরিচ বাটা, পেঁয়াজ ও রসুন দিয়ে বেটে নিন। এবার মিষ্টিকুমড়ার পাতা ভালো করে ধুয়ে শুঁটকি ভর্তা দিয়ে সব পাতা মুড়িয়ে নিন।

*    চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে পাতাগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে ভেজে পরিবেশন করুন।

 

লইট্টা ফিলে ফ্রাই

উপকরণ

লইট্টা মাছ ছয়টি, লবণ স্বাদমতো, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদমতো, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, টালা জিরা গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, কাসুন্দি সিকি কাপ, লেবুর রস দুই টেবিল চামচ, টেম্পুরা পাউডার দেড় কাপ, ডিম দুটি, ব্রেড ক্রামস দুই কাপ এবং সয়াবিন তেল দেড় কাপ।

লোভনীয় লইট্টা

যেভাবে তৈরি করবেন

*    লইট্টা মাছের মাথা ও পেটের ভেতর থেকে ময়লা বের করে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কাঁচি দিয়ে মাঝ বরাবর কেটে কাঁটা ফেলে পছন্দের আকারে কেটে টিস্যু দিয়ে মুছে নিন।

*    বাটিতে মাছের ফিলেগুলো লবণ, কাসুন্দি, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লেবুর রস দিয়ে ভালো করে মেখে মেরিনেট করুন ৩০ মিনিট। আরেকটি বাটিতে টেম্পুরা পাউডার, ডিম, লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ও টালা জিরা গুঁড়া দিয়ে ঘন টাইপ ব্যাটার গুলে নিন।

*    মাছের ফিলেগুলো টেম্পুরার ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com