মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খালে খেকে লাশ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি খাল থেকে নিখোঁজ এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দালাল বাজারের পলের হাট সড়কের কোরালিয়া খাল থেকে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজমিস্ত্রির নাম ইউছুফ হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাছ শিকার করতে গিয়ে খালে লাশটি দেখতে পান কাইয়ুম হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। এরপর পুলিশ এসে খাল থেকে লাশটি উদ্ধার করে।

জানতে চাইলে নিহত ইউছুফ হোসেনের ছেলে মো. শাকিল বলেন, ‘বাবার পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে। এ ছাড়া আর কারও সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com