মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাস খাদে, নিহত ১

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের আবুল বাসারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী ‘চন্দ্রা পরিবহনের’ একটি বাস ৩১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ, মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com