রাহুল বলেন, ভারতের প্রকৌশল ও স্বাস্থ্যসেবার মতো খাতে শক্তিশালী সক্ষমতা রয়েছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তবে একই সঙ্গে দেশের কাঠামোগত কিছু ত্রুটি আছে, আর সবচেয়ে বড় সমস্যা হলো গণতন্ত্রের ওপর হামলা।
তিনি আরো বলেন, ভারতের বৈচিত্র্যময় ধর্ম, সংস্কৃতি ও ভাষার বিকাশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।কিন্তু বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো বড় ধরনের আক্রমণের শিকার, যা দেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।রাহুল গান্ধী বলেন, ভারত মূলত নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতির মধ্যে এক চলমান সংলাপ। এদের টিকে থাকার জায়গা করে দেওয়ার সেরা উপায় হলো গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু এখন সেটিই বিপদের মুখে।








