মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাচঁ জেলায় বজ্রপাতে দুই জেলেসহ ছয়জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাছ ধরতে বিলে নেমেছিলেন মিজানুর রহমান (৩৫)। আশা ছিল ঘরে ফিরবেন টাটকা মাছ নিয়ে। কিন্তু মাছ ধরতে যাওয়ার পর হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমানের মতো গতকাল মঙ্গলবার দিবাগত থেকে আজ দুপুর পর্যন্ত যশোরের কেশবপুর, রাজশাহীর বাগমারা, যশোর সদর, গোপালগঞ্জের কোটালীপাড়া ও নোয়াখালী সদরে বজ্রপাতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই মাছ ধরতে গিয়ে মারা যান। এ ছাড়া গতকাল বিকেলে কুমিল্লার তিতাসে বজ্রপাতে একটি বসতবাড়ি পুড়ে গেছে।

মৃত মিজানুর রহমানের বাড়ি পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে। তিনি কখনো অটো চালাতেন, কখনো কৃষিকাজ করতেন। স্থানীয় লোকজন জানান, সকালে বজ্রপাতের শব্দে সবাই আতঙ্কিত হয়ে ওঠেন। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়ে জ্যোতিডাঙ্গা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। দৌড়ে গিয়ে তাঁরা দেখতে পান, মিজানুরের নিথর দেহ পড়ে আছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, সকালে ঘেরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ওই ব্যক্তি মারা যান।

একই জেলার কেশবপুরে মাছের ঘেরে কাজ করার সময় সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতে শামীম হোসেন (২৫) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদত্তকাটি গ্রামের কেরামত গাজীর মাছের ঘেরে কাজ করছিলেন বেলোকাটি গ্রামের শামীম হোসেন। এ সময় প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘেরের অন্য কর্মচারীরা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের ধারণা, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে রাজশাহীর বাগমারায় আজ সকালে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে। স্বজনেরা জানান, সকালে ফজেল আলী জাল নিয়ে বাড়ির পাশের বদ্দির খালে মাছ ধরতে যান। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সকাল সাতটার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় এক ব্যক্তি খালপাড়ে ফজেল আলীকে পড়ে থাকতে দেখেন।

নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ হোসেন (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। গতকাল  দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদের বাড়ি পূর্ব চরমটুয়া গ্রামে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com