চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে পপি রানী দে (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মেখল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ইউনিয়নের বানি কান্ত মহাজন বাড়ির সুজিত কুমার নাথের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, বসতঘরের একটি জানালার সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।সকালে অসাবধানবশত জানালাটি স্পর্শ করলে পপি রানী দে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারীর আলিফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁয় ঝুঁকিপূর্ণ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তালা, ভোগান্তিতে রোগীরা
স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যুর খবর জেনেছি। হাসপাতাল থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।