মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগের কাজ করা অলিউর রহমান (২১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, অলিউর পেশায় ইউটান নামের একটি প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগকারী হিসেবে কাজ করতেন। দুপুরে দিলকুশায় বৈদ্যুতিক খুঁটিতে মই বেয়ে উঠে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত অলিউরের বাড়ি ফেনীর পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. শেখ ফরিদ। তিনি রাজধানীর ফকিরাপুল ১ নম্বর গলিতে থাকতেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com