সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রমজান ঘিরে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের বললেন, রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। এসব পণ্যের সংকটও নেই।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছেÑএ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য- খেজুর, ছোলা, ডাল, চিনি; শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে।

আশা করি, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।

শেখ বশির উদ্দিন বুধবার বলেন, বেশ কয়েকদিন ধরেই বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি রয়েছে। অনেক দোকানে বোতলজাত ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না।

আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে। আবার কোনো কোনো দোকানদার সয়াবিন তেল বিক্রির সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে বিক্রি করছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com