রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ জামালপুরের ডাঙ্গাহাটির অমূল্য দেবনাথের ছেলে। নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর বাবা।ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।