মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুটি এবং চুয়াডাঙ্গা ও ফরিদপুরে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

রাজশাহী : রাজশাহীতে একই এলাকায় পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিশু দুটি হলো কারিমা খাতুন (২) এবং মো. ওয়াফি (২)।চুয়াডাঙ্গা : খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের ইমামুল শেখ (৭) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

ওই শিশুর পিতার নাম মো. জামাল শেখ। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com