পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সফাভি। ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজি) জেনারেল সফাভি বলেন, ‘ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে।’ইরান ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। সফাভি যে চুক্তির কথা উল্লেখ করেছেন, তা হলো ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এসএমডিএ)’।