মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আগুনে দগ্ধ হয়ে মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে রফিকউল্লাহ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এসময় ১৮টি বাড়িঘর পুড়ে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকউল্লাহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি ভাড়া বাসা থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকউল্লাহ নামে একজন মারা যান।

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে। এসময় ঘরের মালামাল বের করতে অস্থির হয়ে যান রফিকউল্লাহ। এক পর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। আগুন নিয়ন্ত্রণ করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com