স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খড়ের গাদায় খড় বের করার সময় তাকে সাপ কামড় দেয়।পরে স্বজনরা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আরবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এটি সত্যি একটি দুঃখজনক ঘটনা।’








