মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মানাসলু’ শিখরে বাংলাদেশের তমাল

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতচূড়া ‘মানাসলু’র শিখরে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। গত বুধবার দিবাগত রাত ৩টায় এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। এই অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ফজলুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তৌফিক আহমেদ তমাল গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন।এ উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার।এর আগে তৌফিক আহমেদ গত ১৪ বছর ধরে দেশ-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন। এর আগে তিনি পাঁচ হাজার থেকে ছয় হাজার মিটারের সাতটি পর্বত এবং ছয় হাজার ৫০০ মিটার উঁচু দুটি পর্বত জয় করেন।

১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরা মানাসলুর চূড়ায় উঠতে সক্ষম হন। উচ্চতায় আষ্টম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com