মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বরিশালে আদালতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রদূতদ গন দেখতে যান

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বরিশালের আদালত চত্বরে এক বিরল দৃশ্য। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি ঘিরে সাজসজ্জা, কড়া নিরাপত্তা, আর সঙ্গে ছিলেন একাধিক দেশের রাষ্ট্রদূত। আদালতের ইতিহাসে এমন জমকালো আয়োজন আগে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয় আইনজীবীরা।

গতকাল বৃহস্প‌তিবার সকাল সোয়া ৯টার দি‌কে আসা প্রধান বিচারপতিকে ফুল দিয়ে বরণ করেন জেলা আইনজী‌বী আর বিচারকরা।

দুপু‌রে নগরীর এক‌টি হো‌টে‌লে জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেনের সভাপ‌তিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপ‌তি, রাষ্ট্রদূতবৃন্দ এবং ছয় জেলার বিচারকরা অংশগ্রহণ করেন।বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা—এটা সত্যিই ঐতিহাসিক। প্রধান বিচারপতি বিচারব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com